ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম।
একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা ড. নাহিদা বেগম, যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তার আহাজারিতে কুমিল্লার বাতাস ভারী হয়ে উঠেছে।
বিলাপ করতে করতে দেশবাসী ও প্রশাসনের কাছে প্রশ্ন ছুড়েছেন অপ্রতীমের মা নাহিদা বেগম। দুপুরে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কোটবাড়ি এলাকায় অপ্রতীমের বাসায় গেলে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই, আমাকে জবাব দেন। আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটাই কি আমার অন্যায়? আমার ছেলে কী অন্যায় করেছে, আমি শুধু সেটার জবাব চাই।’
নাহিদা বেগম বলেন, এটা কোন দেশ? আমি বাঁচব কীভাবে? আমার তো একটাই ছেলে। কীভাবে আমার জীবন কাটাব? আপনারা সবাই বলেন, ওকে ছাড়া আমি আমার জীবন পার করব কীভাবে? এভাবেই বারবার মূর্ছা যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।
এ সময় ড. নাহিদা বেগমের কান্না দেখে নিজেকে ধরে রাখতে পারেননি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীও। তিনিও শিশুর মতো ডুকরে কেঁদে উঠেছেন বারবার। পরে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে অপ্রতীমের পরিবারকে সান্ত্বনা দেন মনিরুল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। নিখোঁজের পর অপ্রতিমের সন্ধানে পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অপ্রতীমের নিখোঁজের ঘটনায় তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে অপ্রতীমের ব্যবহৃত মোবাইলের অবস্থান শনাক্তেরও চেষ্টা করা হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য সংগ্রহের চেষ্টা চালায় পুলিশ। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম।
ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম সিটি করপোরেশনের কোটবাড়ী গন্ধমতি এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের কেএম ফিরোজ শাহরিয়ারের ছেলে। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
মাদারীপুর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচর উপজ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পা...
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে ইশায়াত...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট নাত...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক...

মন্তব্য (০)