ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশভুক্ত করিমপুর হাইওয়ে থানার সামনে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরতলির কানাইপুর এলাকার করিমপুর হাইওয়ে থানার সামনে ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাস পার্কিং করা ছিল। হঠাৎ রাতের দিকে বাসটিতে আগুন ধরে দাউদাউ করে জ্বলতে থাকে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই জানান, সংবাদ পাওয়ার পরপরই দলীয় সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে প্রাথমিকভাবে কারা বা কীভাবে আগুন লাগিয়েছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনাকবলিত অবস্থায় পরিত্যক্তভাবে রাখা একটি বাসে হঠাৎ এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক করে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণসহ গুরুত্বের সঙ্গে তদন্ত চালানো হচ্ছে।
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে কৃষকদের নির্ধা...
দিনাজপুর প্রতিনিধি: আনন্দ উল্লাস উৎসবমূখর শান্তিপূর্ণ প...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন...
ফরিদপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফর...

মন্তব্য (০)