ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, প্রকল্পের সময় বাড়লে ব্যয়ও বাড়ে। এতে রাষ্ট্রের অর্থের অপচয় হয়। তাই প্রকল্প নির্ধারিত সময়ে, সাশ্রয়ী ব্যয়ে ও যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। প্রতিটি টাকার হিসাব থাকতে হবে এবং প্রকল্পের সুফল যেন মানুষ প্রকৃত অর্থে পান, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সারা দেশের মানুষের নানা দিক থেকে ভাগ্যের পরিবর্তন করাই এ সরকারের নির্বাচনী অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মানুষের জীবনে কি পরিবর্তন আনা যায়, দেশকে কি ভাবে পূণগঠন করা যায় সে জন্য যে নির্বাচনী ওয়াদা সেটা পূরন করার জন্য কাজ করছেন। অঞ্চলগত বৈষম্য দুর করা এটা গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্বাচনী অঙ্গীকারের। কোন অঞ্চলই যাতে বাদ না পরে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ায় সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, সারা দেশের মানুষের জীবনে উন্নতি ঘটানো যেটা জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা পূরন করাই সরকারের অঙ্গীকার। এবং তার অংশ হিসেবে মানিকগঞ্জেও পরিবর্তন আসবে।
তিনি বলেন, নিরাপদ পানি সবার জন্য নিশ্চিত করতে হবে। সারাদেশে নিরাপদ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় প্রকল্প পরিদর্শন করা হবে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সরকারের নীতি। নদী, নালা ও বৃষ্টির পানি যাতে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে।
প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধেও সরকার কাজ করছে। ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হবে। এতে কোনো দলীয়করণ করা হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সব যোগ্য ব্যক্তি এসব সুবিধার আওতায় আসবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময় দেশে যে অপচর্চা ও কুঅভ্যাস গড়ে উঠেছে, তা সংস্কারে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। রাতারাতি পুরো ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। ধাপে ধাপে এসব সংস্কার বাস্তবায়ন করা হবে। যেহেতু এটি জনগণের অর্থ, তাই অর্থ ব্যয়ে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা আবশ্যক। সরকারের সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করতেই নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হানিফ, মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ট্রেনে কাটায় এক ব্যক্ত...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা হাসপাতাল চিকিৎসাসেবার প্রতিষ্ঠা...
ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে শি...

মন্তব্য (০)