• সমগ্র বাংলা

ফরিদপুরে হাসান হত্যা মামলা: স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : পারিবারিক বিরোধের জেরে ফরিদপুরে ডেকে নিয়ে স্বামী হাসান শেখকে (৩৫) হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া হত্যাকাণ্ডের পর লাশ গুমের দায়ে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে অতিরিক্ত সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড হিসেবে গণ্য হবে। তবে বিচারক রায়ে স্পষ্ট করেছেন, দুটি সাজা একই সঙ্গে কার্যকর হবে।

বুধবার বিকেলে ফরিদপুরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নিহতের স্ত্রী ফরিদা বেগম (৩৮), ঝাউখোলা গ্রামের শাহজাহান মাতুব্বর (৪৪), ফারুক বিশ্বাস (৪৩) এবং চান্দু শেখ (৩০)। রায় ঘোষণার সময় প্রধান অভিযুক্ত ফরিদা বেগম পলাতক থাকলেও বাকি তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৯ মে রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কৃষক হাসান শেখ। চার দিন পর ১৩ মে ঝাউখোলা গ্রামের একটি আখখেত থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা কোতোয়ালি থানায় মামলা করলে তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এস এম আজিজুর রহমান বিকু জানান, স্ত্রীর আয় ও পারিবারিক দ্বন্দ্বে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটে। সাক্ষ্য-প্রমাণে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

মন্তব্য (০)





image

শ্রীপুরে কাঁটাতারের বেড়া ভেঙে স্বাস্থ্য কেন্দ্রে এমপির প্...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পৌর আ.লীগের সাধারন সম্পাদক আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধ...

image

চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ নেই, কালীগঞ্জে মানুষের কাছে গ...

গাজীপুর প্রতিনিধি : অর্থের সংকট, দূরত্ব কিংবা ব্যস্ততা-নানা ...

image

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিক

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া শিশুসহ ১৮ বাংলাদেশী বিভ...

image

মাদকের বিরুদ্ধে নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি ...

নড়াইল প্রতিনিধি : তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে  বির...

  • company_logo