• সমগ্র বাংলা

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া শিশুসহ ১৮ বাংলাদেশী বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফেরত আসা নারী-শিশুদের মধ্যে ৯টি শিশু ও ৯জন নারী রয়েছে। তারা দেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দালালচক্রের খপ্পরে পড়ে ১৮ নারী-শিশু বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর সাজাভোগ শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখেন। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও এবং মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

রাইটস যশোর তথ‍্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

 

মন্তব্য (০)





image

শ্রীপুরে কাঁটাতারের বেড়া ভেঙে স্বাস্থ্য কেন্দ্রে এমপির প্...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পৌর আ.লীগের সাধারন সম্পাদক আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধ...

image

ফরিদপুরে হাসান হত্যা মামলা: স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি : পারিবারিক বিরোধের জেরে ফরিদপুরে ডেকে নিয...

image

চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ নেই, কালীগঞ্জে মানুষের কাছে গ...

গাজীপুর প্রতিনিধি : অর্থের সংকট, দূরত্ব কিংবা ব্যস্ততা-নানা ...

image

মাদকের বিরুদ্ধে নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি ...

নড়াইল প্রতিনিধি : তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে  বির...

  • company_logo