ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ৫১ সদস্যবিশিষ্ট সাতকানিয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
(১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কেরানীহাট সিটি সেন্টারের ২য় তলায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উপদেষ্টা সাইফুল ইসলাম হিরু, দক্ষিণ জেলা নাগরিক পরিষদের সভাপতি নুরুচ্ছফা চৌধুরী, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মনজুর।
এছাড়া সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন মুন্সিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শেফায়েত উল্লাহ চক্ষু সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সাতকানিয়া উপজেলা শাখাকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে সাতকানিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মোহাম্মদ ফরিদুল আলমকে সভাপতি এবং মো. হানিফ কে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে থাকা ৪৯ সদস্যের নামও পর্যায়ক্রমে ঘোষণা করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সাতকানিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আরও সুসংগঠিত ও কার্যকরভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের নি...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার ভেরাডাঙ্গা সরকারপ...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাতদিন পর ম...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় জান...
নওগাঁ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নওগাঁয় প্রথমবারের মতো অনুষ...

মন্তব্য (০)