ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত সাতদিনব্যাপী কর্মসূচি পাবনায় শুরু হয়েছে। কর্মসূচির প্রথম দিনে আলোচনা সভা, সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান, ব্লিচিং পাউডার ছিটানো ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে সাতদিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান নয়ন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন সুজন এবং পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রুপম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যুবদলের নেতাকর্মীদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, ব্লিচিং পাউডার ছিটানো এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ সুপ্রিম ক...
ফরিদপুর প্রতিনিধি : উন্নত চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভ...
লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটে জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্ম...
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভ...
পাবনা প্রতিনিধি : সাংবাদিকদের আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যে...

মন্তব্য (০)