• সমগ্র বাংলা

জামালপুরে উদ্যোক্তা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি, ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল লেনদেনের ব্যবহার সম্প্রসারণ এবং নগদ সেবার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করতে ‘উদ্যোক্তা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বকশিগঞ্জ হাসপাতাল রোড ভোজন বাড়ি রেস্টুরেন্টে নিউ বর্ণ ট্রেডিং, নগদ লিমিটেডের অনুমোদিত ডিস্ট্রিবিউটরের আয়োজনে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নিউ বর্ণ ট্রেডিংয়ের ডিস্ট্রিবিউটর মোঃ আলীআস্কর সুমন। এছাড়া উপস্থিত ছিলেন এস. এম. মুহায়মিনুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (RSM); মোঃ আনিসুজ্জামান, এরিয়া ম্যানেজার (AM) এবং মোঃ আরিফ মাহমুদ উম্মন, টেরিটরি অফিসার (TO)।

অনুষ্ঠানে উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার, নগদ লেনদেনের বিভিন্ন সুবিধা, গ্রাহকসেবা উন্নয়ন এবং উদ্যোক্তা হিসেবে দায়িত্বশীলভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। তাই আধুনিক ডিজিটাল সেবা সম্পর্কে উদ্যোক্তাদের জ্ঞান ও দক্ষতা বাড়ানো প্রয়োজন।

কর্মসূচিতে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাদের সমস্যা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও উদ্যোক্তাদের নিয়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, বৃদ্ধ বাবাকে পি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ সুপ্রিম ক...

image

ভারতে দুই বোন পাচার: ফরিদপুরে শহীদের ২০ বছরের সাজা

ফরিদপুর প্রতিনিধি : উন্নত চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভ...

image

লালমনিরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটে জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্ম...

image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভ...

image

সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার ; অবশেষে ডিবির ওসি রাশেদ...

পাবনা প্রতিনিধি : সাংবাদিকদের আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যে...

  • company_logo