• সমগ্র বাংলা

‎উলিপুরে ৮ লাখ টাকায় বাঁচতে পারে নগেনের জীবন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিজের সঞ্চিত সবকিছুই শেষ করেছেন। নিঃস্ব নগেনের পক্ষে নিজের চিকিৎসার খরচ ও সংসারের ব্যয় বহন করা এখন কঠিন হয়ে পড়েছে। নগেনের উন্নত চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

‎জানা গেছে, পৌরসভার পূর্ব নাওডাঙ্গা গ্রামের পরবা চন্দ্রের ছেলে নগেন চন্দ্র ব্রেন টিউমারে আক্রান্ত বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. রাজকুমার রায়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। নগেনের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে আরও উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এজন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

‎পরিবারের সদস্যরা জানান, অসুস্থ নগেন ঢাকার নারায়ণগঞ্জে একটি মার্কেটিং কোম্পানিতে চাকরি করে সংসার চালাতেন। দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে দিয়েছেন, ছোট মেয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে স্নাতকে অধ্যয়ন করছেন। পরিবারের সম্পত্তি বলতে শুধু বসতবাড়ির ভিটে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে নগেনের জমানো অর্থ সব শেষ হয়ে গেছে। সংসারের খরচ, ছোট মেয়ের পড়াশোনা চালানোর পাশাপাশি চিকিৎসার ব্যয় চালানো এখন সবকিছুই অনিশ্চিত হয়ে পড়েছে। সময়মতো উন্নত চিকিৎসা করাতে না পারলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান, দানশীল ও সহৃদয় ব্যক্তিদের কাছে নগেনের চিকিৎসায় সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা। নগেনকে চিকিৎসায় সহযোগিতা পাঠানোর নম্বর: বিকাশ-নগদ: ০১৯২০৯৩৮২০৬

মন্তব্য (০)





image

ফরিদপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, বৃদ্ধ বাবাকে পি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ সুপ্রিম ক...

image

ভারতে দুই বোন পাচার: ফরিদপুরে শহীদের ২০ বছরের সাজা

ফরিদপুর প্রতিনিধি : উন্নত চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভ...

image

লালমনিরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটে জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্ম...

image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভ...

image

সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার ; অবশেষে ডিবির ওসি রাশেদ...

পাবনা প্রতিনিধি : সাংবাদিকদের আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যে...

  • company_logo