• সমগ্র বাংলা

নড়াইলে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ  নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ১৪ নম্বর পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর বাজারে পাঁচগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালিয়া উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল শেখ।

সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ফারাজি। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নেসার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কালিয়া উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল শেখ।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হেমায়েত মুন্সী, বিএনপি নেতা রকিবুল ফারাজি, পাঁচগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শাফায়েত চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবেদ মোল্লা, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর শেখ, কৃষক দলের সিনিয়র সহসভাপতি মিস্টার শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আলফাজ গাজী, যুবদল নেতা মিলু গাজী, আলমিস গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, পাঁচগ্রাম ইউনিয়নে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল শেখ বলেন, পাঁচগ্রাম ইউনিয়নকে মাদকমুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোথাও মাদক ব্যবসা বা সেবনের তথ্য পাওয়া গেলে প্রশাসনকে জানানোর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি নেসার আহমেদ বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিএনপিতে কোনো স্থান নেই। মাদকের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

পরে মাদক ও সন্ত্রাসবিরোধী একটি মিছিল যাদবপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, বৃদ্ধ বাবাকে পি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ সুপ্রিম ক...

image

ভারতে দুই বোন পাচার: ফরিদপুরে শহীদের ২০ বছরের সাজা

ফরিদপুর প্রতিনিধি : উন্নত চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভ...

image

লালমনিরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটে জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্ম...

image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভ...

image

সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার ; অবশেষে ডিবির ওসি রাশেদ...

পাবনা প্রতিনিধি : সাংবাদিকদের আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যে...

  • company_logo