• সমগ্র বাংলা

চৌধুরী নায়াব ইউসুফের হাত ধরে ফরিদপুরে ‘উদ্যোক্তা জোন’ সফটওয়্যারের শুভ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরকে একটি যুগোপযোগী ও উদ্যোক্তাবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ফরিদপুর হলিডে মার্কেটের উদ্যোগে ‘উদ্যোক্তা জোন’ সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে ফরিদপুর জেলা পরিষদের দ্বিতীয় তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। উদ্বোধনী পর্বে তিনি কেক কাটেন এবং পরবর্তীতে ল্যাপটপের বোতাম টিপে আনুষ্ঠানিকভাবে সফটওয়্যারটির শুভ সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আধুনিক ও ডিজিটাল ফরিদপুর গড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ফরিদপুরকে একটি উন্নত ও উদ্যোক্তাবান্ধব জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। নিজেদের ভেদাভেদ ভুলে যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে কাজের সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করতে হবে।”

উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সরকার উদ্যোক্তাদের ব্যবসার বিকাশে বিভিন্ন সময় ঋণসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। এসব সুযোগ-সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সাথে আগামী বছর অনুষ্ঠিতব্য জসীম মেলায় স্থানীয় উদ্যোক্তাদের নিজেদের তৈরি পণ্য উৎপাদন ও প্রদর্শনের জন্য আগাম প্রস্তুতি নেওয়ারও তাগিদ দেন প্রধান অতিথি। চৌধুরী নায়াব ইউসুফ আশাবাদ ব্যক্ত করে বলেন, উদ্যোক্তাদের এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ ফরিদপুরের মুখ উজ্জ্বল করবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর দেশের অন্যতম সেরা ডিজিটাল জেলায় পরিণত হবে।

ফরিদপুর হলিডে মার্কেটের সভাপতি নাবলু পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তনুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলিডে মার্কেটের সহ-সভাপতি এনামুল হক গিয়াস।

সভা শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে হলিডে মার্কেটকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সপ্তাহে দুই দিন মার্কেট চালু রাখা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, মানসম্মত ওয়াশরুম এবং নারীদের জন্য পৃথক নামাজের সুব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মন্তব্য (০)





image

আওয়ামী লীগ সরকারের সময় দেশের মানুষের ওপর নির্যাতন হয়েছে: ...

পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত...

image

ফরিদপুরে নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় নানা বাড়ি থেকে মায়ের সা...

image

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: ...

জামালপুর প্রতিনিধি : সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি...

image

কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চা...

image

চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে বদলি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি...

  • company_logo