• সমগ্র বাংলা

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এসময় তার সাথে মোটরসাইকেলে থাকা মাহামুদুল হাসান অনিক আহত হন। নিহত কাজী আশরাফের মৃত্যুতে নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকরা শোক জানিয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মেয়ে জামাই সনি চৌধুরী জানান, রবিবার সকালে কাজী আশরাফ ও মাহামুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে নড়াইলের লোহাগড়া থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় একটি  পরিবহন বাসের সাথে ধাক্কা লাগে। 

এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক সামান্য আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২ টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা মুঠোফোনে জানান, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

আওয়ামী লীগ সরকারের সময় দেশের মানুষের ওপর নির্যাতন হয়েছে: ...

পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত...

image

ফরিদপুরে নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় নানা বাড়ি থেকে মায়ের সা...

image

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: ...

জামালপুর প্রতিনিধি : সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি...

image

চৌধুরী নায়াব ইউসুফের হাত ধরে ফরিদপুরে ‘উদ্যোক্তা জোন’ সফ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরকে একটি যুগোপযোগী ও উদ্যোক্তাবান্...

image

কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চা...

  • company_logo