ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের ওপর কঠিন অর্থনৈতিক অবরোধ এবং কঠোর চাপ সৃষ্টির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে তাকে অভিনন্দন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানকে বিশ্বের অশান্তির মূল কারণ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কারণে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, গত এক বছরে ইসরাইল ও যুক্তরাষ্ট্র মিলে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। এর ফলে ইরান ও তার সহযোগী জোটের শক্তি অনেকটাই ভেঙে গেছে। সন্ত্রাসবিরোধী এই লড়াইয়ে ইসরাইলের জনগণ মার্কিন জনগণ ও প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে আছে বলে তিনি জানান।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে শান্তি আলোচনা চলার মুহূর্তেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা নিহত হন, যার পর থেকেই দুই পক্ষের মধ্যে তুমুল সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্র: আল-জাজিরা।
নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...
নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দ...
নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...
নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...

মন্তব্য (০)