• সমগ্র বাংলা

উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পূর্ব শত্রুতার জেরে সৈকত বাবু (৩৫) নামে এক ব্যাবসায়ী কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজার এলাকায়।

‎অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জায় যায়, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর কানিপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে শাহিন সালাউদ্দিন (৪৫) এর সাথে একই এলাকার আব্দুল হামিদ মাষ্টারের ছেলে সৈকত বাবুর পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে থেতরাই বাজারে থাকা সৈকত বাবুর ব্যাবসা প্রতিষ্ঠানে সৈকতকে একা পেয়ে শাহিন সালাউদ্দিন এর নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে কুপিয়ে জখম করেন। এসময় খবর পেয়ে বাবা আব্দুল হামিদ মাষ্টার তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে মাটিতে ফেলিয়ে দেয়। এসময় তার ব্যাবসা প্রতিষ্ঠানে থাকা সার ও কীটনাশক ঔষধ সহ আসবাবপত্র ভাংচুরসহ নগদ টাকা চুরি করেন। পরে স্থানীয়রা সৈকত বাবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় সৈকত বাবুর চাচা হুমায়ুন কবির বাদী হয়ে শাহিন সালাউদ্দিনকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

‎এ বিষয়ে শাহিন সালাউদ্দিনের সাথে মোবাইল ফোনে কথা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তারা (সৈকত বাবু) নিজেরাই আমাদের উপর হামলা করেছে। এ ঘটনায় আমিও তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। বিষয়টি প্রশাসন তদন্ত করছে।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান মানিক বলেন, সৈকত বাবুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম তাকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

‎এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

গাছের ডালে দর্শক দেখে গ্যালারির আশ্বাস প্রতিমন্ত্রীর

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামে...

image

টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবি"র অভিযান: ১৪ লাখ পিস ইয়া...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমা...

image

ভোরের সড়কে ধাক্কা, হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু-রিয়াজুলের...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই কর্মস্থলের উদ্দেশ্যে ব...

image

নড়াইলের গন্ধর্ব্যখালীতে নদীভাঙন রোধ ও পুনর্বাসনের দাবিতে ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার গন্ধর্ব্যখালী এলাকায় চিত...

image

গোপন তথ্যের দুই সূত্র, কালীগঞ্জে মিলল ২০৪ পিস ইয়াবা

গাজীপুর প্রতিনিধি : একটি অভিযান শুরু হয়েছিল একটি বাড়িকে ঘিরে...

  • company_logo