ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহি স্ত্রীসহ শিশু সন্তান নিহত হয়েছে। আরেক সন্তানসহ হয়েছেন মোটর সাইকেল চালক পিতা। আজ মঙ্গলবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। চালকসহ ঘাতক ট্রাক আটক করেছে পুলিশ।
নিহত রুমি আক্তার ( ২২) নবাবগঞ্জের জিয়াকাটাল গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী। দুর্ঘটনায় গুরুত্বর আহত তার ছোট সন্তান ১১ মাস বয়সি নাহিয়ান চিকিৎসাধীন অবস্হায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে৷ আহত মাহমুদুল হাসান এবং তার শিশু ছেলেকে বিরামপুর উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিরামপুর থানার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, আত্বীয়ের বাড়ীতে দাওয়াত খেয়ে স্ত্রী এবং দুই সন্তানকে মোটর সাইকেলে করে নবাবগঞ্জের গ্রামের বাড়ীতে ফেরার সময় বিরামপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে পরিবারটি। চালকসহ ঘাতক ট্রাক আটক করে আইনগত ব্যবস্হা নিচ্ছেন তারা।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাদক মামলায় নয়ন হোসেন নামে এক ম...
নড়াইল প্রতিনিধি : "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষ...
নড়াইল প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও...

মন্তব্য (০)