• সমগ্র বাংলা

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস । দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনই নয়, বরং মানসম্মত শিক্ষা ও জীবনমুখী দক্ষতাই এখন সময়ের মূল দাবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নূরই আলম সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সাধানে সম্পাদক মাহাবুর রশীদ লাবলু,জেলা শিক্ষা অফিসার ড. মো: জামাল উদ্দিন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রণতোষ কুমার সেন এবং সাংবাদিক মুন্সী আসাদুর রহমান। বক্তারা জেলার শতভাগ মানুষকে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

এছাড়াও আলোচনা সভায় কোমলমতি শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা পর্যায়ে শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে অনুভূতি প্রকাশ করে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিদ্য বাগচী, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সৃজনী বিশ্বাস জুল এবং একই বিদ্যালয়ের শিক্ষার্থী সাজিয়া আফরা।

উক্ত র‌্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।#

মন্তব্য (০)





image

বিরামপুরে ট্রাকের ধাক্কায় স্ত্রীসহ শিশু সন্তান নিহত, আরেক...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মো...

image

আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছে...

image

ফরিদপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাদক মামলায় নয়ন হোসেন নামে এক ম...

image

নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আ...

নড়াইল প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল...

image

নওগাঁয় সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও...

  • company_logo