ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শভিত্তিক সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বাঙ্গাবাড়িয়া কলোনি জামে মসজিদের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের মধ্যে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
প্রতিযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার জন্য নির্ধারিত মহানবী (সা.)-এর জীবন ও আদর্শভিত্তিক একটি গ্রন্থ মনোযোগ সহকারে পাঠের পর এর বিষয়বস্তুর ওপর পরীক্ষার আয়োজন করা হয়।
বাঙ্গাবাড়িয়া কলোনি জামে মসজিদের ইমাম ও প্রতিযোগিতা পরিচালনাকারী মুফতি আতিকুর রহমান হাবিবী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁর জীবনীভিত্তিক নির্ধারিত গ্রন্থটি পড়ে শতাধিক প্রতিযোগী আজকের পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রতিযোগীদের আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে।”
তিনি আরও বলেন, “সীরাত পাঠের মাধ্যমে মহানবী (সা.)-এর সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, সহনশীলতা ও উত্তম চরিত্র সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। আমরা চাই, নতুন প্রজন্ম তাঁর জীবন ও আদর্শ সম্পর্কে জানুক এবং নিজেদের জীবনে তা অনুসরণ করুক। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
তিনি জানান, “প্রতিযোগীদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের সেরা তিনজন করে মোট নয়জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।”
আয়োজকরা জানান, বিশেষজ্ঞদের একটি দলের মাধ্যমে নির্ধারিত গ্রন্থের বিষয়বস্তুর ওপর প্রশ্নপত্র তৈরি করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবু সাঈদ আরমান, হাফেজ শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সাংবাদিক মো. আব্দুর রউফ পাভেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মো...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাদক মামলায় নয়ন হোসেন নামে এক ম...
নড়াইল প্রতিনিধি : "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষ...
নড়াইল প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল...

মন্তব্য (০)