• সমগ্র বাংলা

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কানাইপুরের হোগলাকান্দির ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের বাড়ীতে তান্ডব চালিয়ে ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা রুজু হয়েছে কোতয়ালী থানায়। সোমবার রাতে ছয়জনকে নামীয়সহ ২০-২৫ জনকে আসামী করে মামলাটি রুজু হয়েছে বলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন।

মঙ্গলাবার  এজাহারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এর আগে রোববার দুপুরে সৌরভ মোল্লার নেতৃত্বে ২০-২৫ জন আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের হোগলাকান্দির বাড়ীতে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। পরে বাড়ী ঘরে তান্ডব চালিয়ে ঘরে রক্ষিত ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটে নেয়। এসময় শোর শব্দে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যায়।

শাশীম আহমেদ মুকুটের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা অস্ত্র ঠেকিয়ে বাড়ীতে থাকা প্রাইভেটকারের কক্ষের তালা ভাঙ্গার চেষ্টা করলে শব্দে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। অত:পর তারা মালিকানাধীন কে.বি ব্রিকস এ গিয়ে হিসাবের ফাইলপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেছেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ আসামীদের ধরতে তৎপর রয়েছে। প্রশ্নের জবাবে তিনি জানান, এজাহার নামীয়দের রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তা তদন্ত করে বলা যাবে।

এদিকে অভিযুক্ত সৌরভ মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 

আর এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও বাজরের ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা প্রকাশ্যে এমন ঘটনায় শংকিত জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। 

মন্তব্য (০)





image

বিরামপুরে ট্রাকের ধাক্কায় স্ত্রীসহ শিশু সন্তান নিহত, আরেক...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মো...

image

আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছে...

image

ফরিদপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাদক মামলায় নয়ন হোসেন নামে এক ম...

image

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতি...

নড়াইল প্রতিনিধি : "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষ...

image

নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আ...

নড়াইল প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল...

  • company_logo