• সমগ্র বাংলা

পাবনায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য বহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রতন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচজন পালিয়ে যায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের নলভাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলভাঙ্গা গ্রামে সিহাব ফকিরের বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় রতনকে আটক করা সম্ভব হলেও মো. আল মামুন (২০) পালিয়ে যায়।

আটক রতনের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা ও তার প্যান্টের পকেট থেকে একটি ব্যবহৃত ভিভো ভি২৫ মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া আল মামুনের পালসার মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগ তল্লাশি করে আরও দুই কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় দুটি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটক রতনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিলন্দা বাজারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পলাতক আসামিদের বসতবাড়ির উঠানে পাটখড়ির আঁটির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে আরও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে সবমিলিয়ে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক রতন এবং পলাতক মো. আল মামুন, মো. রেজা প্রাং, মো. হাফিজুল প্রাং, মো. মহিদুল প্রাং ও মো. নাঈমুল প্রাংয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাঁথিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

বিরামপুরে ট্রাকের ধাক্কায় স্ত্রীসহ শিশু সন্তান নিহত, আরেক...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মো...

image

আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছে...

image

ফরিদপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাদক মামলায় নয়ন হোসেন নামে এক ম...

image

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতি...

নড়াইল প্রতিনিধি : "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষ...

image

নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আ...

নড়াইল প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল...

  • company_logo