ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আকাশী পূর্বপাড়া গ্রামের ময়নাল হকের ছেলে মুজিবুর রহমান (৪৫)।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকাশী পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, মুজিবুর রহমান ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করে ভিটি তৈরি করছেন। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে মুজিবুর রহমান জরিমানার ১ লাখ টাকা নগদ পরিশোধ করেন।
তিনি আরও জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মো...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাদক মামলায় নয়ন হোসেন নামে এক ম...
নড়াইল প্রতিনিধি : "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষ...
নড়াইল প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল...

মন্তব্য (০)