ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম ও অপরজন মাদ্রাসার শিক্ষক।
সোমবার রাত ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশালের হিজলা উপজেলার সালাউদ্দিন হাওলাদার এবং পটুয়াখালীর তুষখালী এলাকার আরিফুর রহমান।
পুলিশ জানায়, সালাউদ্দিন ও আরিফুর রহমান মোটরসাইকেলে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে আড়ুয়ার মাঠ এলাকায় বিপরীত দিক থেকে আসা দশমিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে জানিয়েছে পুলিশ।
নওগাঁ প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫...
নিজস্ব প্রতিবেদক : বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিব...
চট্টগ্রাম প্রতিনিধি : প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া ...
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে বিচারাধীন একটি ব্যক্তি মালিক...

মন্তব্য (০)