• সমগ্র বাংলা

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা : টেকনাফে উদ্ধার-৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টায়  জড়ো হওয়া পাঁচ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে । এরা হচ্ছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মিনি বাজার এলাকার সিফাত, সাইফুল ইসলাম, শামীম, সাঈদ ও টেকনাফ গোদার বিল গ্রামের আব্দুল হামিদ। 

তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি ।

সোমবার ৭ সেপ্টেম্বর  সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,  র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক। 

তিনি জানান  , রোববার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন লোককে জড়ো করার খবর পায় র্যাব। পরে র্যাবের একটি টিম  ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৪/৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। 

উদ্ধার ভুক্তভোগীদের স্বজনদের কাছে ফেরত ও ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, আ. ম. ফারুক।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo