• সমগ্র বাংলা

ক্লিনিক ডায়াগনষ্টিকের লাইসেন্স প্রাপ্তিতে হয়রানি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে: মোসাদ্দেক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশের ৭৩ শতাংশ চিকিৎসা সেবা বেসরকারি খাত থেকে দেয়া হলেও বিগত সরকার এই সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ডা: মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। তিনি বলেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য মানহীন ক্লিনিকরা লাইসেন্স পেয়ে যায় অথচ যারা লাইসেন্স পাওয়ার যোগ্য তারা ঘুষ না দিলে তাদের হয়রানি করা হচ্ছে যা মেনে নেয়া হবেনা। রবিবার রাতে বগুড়া শহরের জলেশ্বরীতলায় স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি ডা: মো: মুনছুর রহমানের সভাপতিত্বে এবং আরভিল আহমেদ খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডা: এ এম শামীম, যুগ্ম মহাসচিব মোকাদ্দেস আলী মজুমদার শাহীন, সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সভাপতি ডা: এম এ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল রাজা, ড্যাব ও বিএমএ বগুড়ার সাবেক সভাপতি ডা: শাহ মো: শাহজাহান আলী, বিএমএ বগুড়ার আহ্বায়ক ডা: আজফারুল হাবীব রোজ, সদস্য সচিব ডা: এমএ ওয়াহেদ, বিপিএইচসিডিএ বগুড়ার উপদেষ্টা ডা: এ এইচ এম মুশিহুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, একটি প্রাইভেট হসপিটাল বা ক্লিনিক পরিচালনা করতে গেলে প্রায় ১৩টি লাইসেন্স নিতে হচ্ছে যা পেতে পদে পদে হয়রানি ও নানা প্রতিবন্ধকতা তৈরি করে ঘুষ দাবি করা হচ্ছে। এগুলো হয়রানি বন্ধ করে লাইসেন্স প্রাপ্তির অপ্রয়োজনীয় শর্তগুলো শিথিল করে ওয়ান স্টপ সার্ভিস এর আওতায় এক জায়গা থেকে অনুমোদন প্রাপ্তির দাবি জানান তারা। এছাড়াও ইদানিং বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে নতুন করে একটি স্বার্থন্বেষী মহলের দ্বারা মব কালচারের সৃষ্টি হয়েছে যে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে এবং সকল নেতিবাচক পরিস্থিতি শক্ত হাতে প্রতিহত করতে হবে। তারা অভিযোগ করেন, একটি মহল এদেশের স্বাস্থ্য বিভাগকে কৌশলে পার্শ্ববর্তী দেশের হাতে তুলে দিতে চায় তাই ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্য খাতে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এছাড়াও মানহীন ক্লিনিক ডায়াগগনস্টিক কর্তৃপক্ষকেও কঠোর হুঁশিয়ারি দেন এই সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, নীতিমালা না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় সভায় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার'স অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ বেসরকারি স্বাস্থ্য খাতের সাথে জড়িত ক্লিনিক ডায়াগনস্টিক মালিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo