• সমগ্র বাংলা

চাটমোহরে হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী নিয়মিত অভিযানে নাসিমা খাতুন (৫৪) নামের এক নারীকে হেরোইনসহ আটক করেছে থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত কুবিরদিয়ার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটক নাসিমা কুবিরদিয়া এলাকার ইউনুস আলীর স্ত্রী।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, পাবনা জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় চাটমোহর থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে কুবিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে নাসিমাকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo