• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রোজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ মাঠে বিনামূল্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নির্ণয়, চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (ROSE)-এর উদ্যোগে এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে আগত মানুষের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ এবং রোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন

হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের সিইও মোহাম্মদ আনোয়ার হোসেন এবং তাঁর নেতৃত্বাধীন চিকিৎসক ও সংশ্লিষ্ট টিম।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন,এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে স্থানীয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা প্রয়োজন।

ডঃ. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নীরব ঘাতক হিসেবে মানুষের স্বাভাবিক জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক জীবনযাপন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিইও মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন “মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করাই আমাদের অন্যতম অঙ্গীকার। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে আমরা স্থানীয় জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে চাই। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
ROSE-এর সভাপতি বলেন, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা পৌঁছে দেওয়াই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।

ROSE-এর নির্বাহী পরিচালক বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ROSE ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
একজন নারী সেবাগ্রহীতা রাহিমা বেগম বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পেয়ে তিনি সন্তুষ্ট। বিশেষ করে নারীদের জন্য এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিনব্যাপী এ ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo