• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১ ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

‎স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির হামেদান-সানানদাজ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী একটি জ্বালানি ট্যাংকার বহনকারী লরির ব্রেক বিকল হয়ে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরিত হয়।

‎ইরানের কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানানদাজের গভর্নর জানান, লরিটির ব্রেক ব্যবস্থায় মারাত্মক কারিগরি ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটেছে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

‎ইরানে যাত্রীবাহী বাস ও জ্বালানি ট্যাংকারের এমন বিধ্বংসী দুর্ঘটনা এটিই প্রথম নয়। ২০১৮ সালেও সানানদাজ এলাকায় যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে থাকা একটি বাসকে চলন্ত ট্যাংকার ধাক্কা দিলে অন্তত ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। জরাজীর্ণ সড়ক, অনিয়ন্ত্রিত ওভারটেকিং ও মেয়ারোত্তীর্ণ গণপরিবহনের কারণে দেশটির সড়ক ব্যবস্থা ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছে।

‎জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের তথ্যানুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দুর্বল ট্রাফিক আইন ও পুরোনো অবকাঠামোর কারণে দেশটির মহাসড়কগুলো দিনে দিনে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

‎তেহরানভিত্তিক সংবাদপত্র ফিন্যান্সিয়াল ট্রিবিউনের ২০১৭ সালের মে মাসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং ৮ লাখ মানুষ আহত হন।

মন্তব্য (০)





image

নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ করতে চান ট্রাম্প?

নিউজ ডেস্ক : কখনও হরমুজ প্রণালির নাম বদলে দেন, কখনও কানাডার ...

image

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল, ঘর ছাড়ছেন হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী ...

image

বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র; জাতিসংঘে ঐতিহাসিক প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক: বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র। শত শত বছ...

image

‎সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীদের ই-পাসপোর্টে নিয়ে নতুন নির...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীদের ই-পাসপোর্টের বায়ো...

image

‘কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—দম্ভভরে বললেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক : গাজায় আগ্রাসন চালানোর পাশাপাশি এবার মধ্যপ্রাচ্য...

  • company_logo