• সমগ্র বাংলা

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে গার্ডঅব অনার প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। 

শনিবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ এর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের আয়োজন করে যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

সমাধিসৌধে গার্ডঅব অনার প্রদান করেন, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশিপুর ক‍্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্কর। নুর মোহাম্মদ শেখের পরিবারের সদস‍্য মেয়ে হাসিনা খাতুন, পোতা ছেলে নিয়ামুল ইসলাম, নাতি তাহরা খাতমসহ স্থানীয় ব‍্যক্তিবর্গ এবং গনমাধ‍্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo