• সমগ্র বাংলা

বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জের কিচকে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে পরে দুর্ঘটনার শিকার হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় সংগঠিত এই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী নিজেও আহত হয়েছেন তবে তার পরিবার সুস্থ আছে। এদিকে গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন ফিরোজা বেগম নামের ৭০ বছরের এক বৃদ্ধা পথচারী। দুর্ঘটনার পর আহত বৃদ্ধা ফিরোজাকে বগুড়া টিএমএমএস হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে দুপুর আনুমানিক ১২টায় তিনি মারা যান।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পথচারী বৃদ্ধার মৃত্যু প্রসঙ্গে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য (০)





image

রাণীনগরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত...

image

পাবনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক-১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার...

image

মা‌নিকগ‌ঞ্জে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বা...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে ইছামত...

image

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম, ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তি...

image

গ্যাস সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পরিকল...

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভ...

  • company_logo