• সমগ্র বাংলা

পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে নাটোর থেকে মক্কার পথে দুলাল এখন বেনাপোলে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : পবিত্র হজ পালনের অদম্য বাসনা নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন (৪৫)।

তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াশ বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে। দীর্ঘদিন ধরে তার স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করা এবং হজ পালন করা। সেই নিয়ত পূরণ করতেই তিনি গ্রামবাসীর কাছ থেকে দোয়া ও বিদায় নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গ্রাম থেকে পায়ে হেঁটে এই দূরন্ত সফরের সূচনা করেছেন।

বৃহস্পাতিবার (৩ সেপ্টম্বর) বেনাপোলে এসে পৌঁছায়েছেন । পাসপোর্ট ভিসা হাতে পেলে তিনি, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করবেন ৷

দুলাল হোসেন বলেন, ‘আল্লাহর ঘরে যাওয়ার আকুল ব্যাকুলতা থেকেই আমার এই সিদ্ধান্ত। হেঁটে হজ করতে যাওয়া কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর ভরসা রেখে আমি রওনা হয়েছি।’ তিনি নিজের সুস্থতা এবং সফলভাবে হজ পালনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

তিনি আরও জানান, সীমান্ত অতিক্রম ও অন্যান্য দেশ হয়ে সৌদি আরব পৌঁছানোর ক্ষেত্রে যাতে কোনো আইনি বা প্রশাসনিক বাধা না আসে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়, সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি। 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo