• সমগ্র বাংলা

পাবনায় তুচ্ছ ঘটনায় মারপিটে দিনমজুরের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনায় মারপিটের শিকার আব্দুল বারেক ওরফে বাকি নামের এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল বারেক উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে। এর আগে গত ২৯ আগস্ট শনিবার সকালে মারপিটের ঘটনা ঘটে।

জানা গেছে, গত শনিবার (২৯ আগস্ট) আব্দুল বারেকের পাঁঠা ছাগলকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে গেলে প্রতিবেশী একই গ্রামের জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি বাধা দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ইসলাম বাঁশ দিয়ে বাকির মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে জখম গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান আব্দুল বারেক। পরে নিহত ব্যক্তির লাশ বাড়িতে আসার পর দুইপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.অলিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

গোপালপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুরে ৬০...

image

জায়গা সংকটে অচলাবস্থা সোনামসজিদ স্থলবন্দরে, থমকে আছে জমি ...

চাঁপাইনবাবগঞ্জপ্রতিনিধিঃ ​মাত্র ১৯ একর আয়তনের ওপর পরিচালিত...

image

মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি:  কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগর...

image

মা‌নিকগ‌ঞ্জে নেশাগ্রস্থ অবস্থায় মাকে মারধর, যুবকের ৬ মাসে...

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থা...

image

নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে প্রতিপক্ষের...

  • company_logo