• সমগ্র বাংলা

চাটমোহরে জমি নিয়ে বিরোধ; ৬ জনকে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : একটি জমি নিয়ে ৬ জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে পাবনার চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের আমিরুল ইসলামের বিরুদ্ধে। মামলায় অভিযুক্ত ছয়জনকে আগামী ৯ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে তাদের। আর অভিযুক্তদের দাবি, আমিরুল মিথ্যা মামলা করে তাদের হয়রানী করছেন। যার কোনো ভিত্তি নেই।

মামলা সূত্রে জানা গেছে, নালিশী তপসিল বর্ণিত সম্পত্তি দবির উদ্দিন, কাবির উদ্দিন, মোসলেম সরদার, তছিম দিং নামে ৪১ শতক জমি আরএস ৫৩৩ নং খতিয়ানে রেকর্ড হয়। যার দাগ নং ১৭২৮। পরবর্তীতে তাদের ওয়ারিশরা দখলে থাকাবস্থায় টাকার প্রয়োজনে বিক্রির ঘোষণা দেন। ২০২১ সালের ৪ অক্টোবর চরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আমিরুল ইসলাম ওই জমি কবলা মুলে কিনে নেন। তারপর থেকে তিনি ওই জমিতে দখল বুঝে নিয়ে ঘরবাড়ি করে বসত করে আসছিলেন।

গত ২১ আগস্ট সকালে মামলায় অভিযুক্তরা ওই সম্পত্তি দখল, গাছপালা কেটে ফেলা, জমি অন্যত্র বিক্রি করা এবং বাদি আমিরুল ইসলামের ভোগদখলে বাধা সৃষ্টি করার জন্য হুমকি ধামকি দেন। আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় তিনি গত ২৫ আগস্ট পাবনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১ নং আদালতে একটি মামলা করেন। মামলা নং ৪৯১। মামলার আরজিতে আমিরুল ইসলাম জমিতে ১৪৪ ধারা জারীর আবেদনও জানান। তার প্রেক্ষিতে কেন ১৪৪ ধারা জারী করা হবে না তা জানতে চেয়ে বিবাদী পক্ষকে কারণ দর্শানো নোটিশ জারী করেছেন আদালত। আগামী ৯ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে তাদের।

মামলার বিবাদীরা হলেন, চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের আবু বক্করের দুই ছেলে আজিত প্রামানিক ও আয়াজ প্রামাণিক, সোনাহারপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে হেলাল উদ্দিন, একইগ্রামের মৃত আজিজুল হকের ছেলে মহোরম হোসেন, মৃত আক্কাস আলীর ছেলে মেহেদি হাসান ও তার বোন আঁখি খাতুন।

এদিকে, খোঁজ নিয়ে ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, দবির, কবির, মোসলেম, তছিম গং ১৯৫৪ সালে তাদের ভাগ্নে আবু বক্করের কাছে ৪১ শতক জমি বিক্রি করে দেন। আবু বক্করের চার মামা ৬০ বছর আগে মারা গেছেন। আর আবু বক্কর মারা গেছেন ৩০ বছর আগে। ওই জমির ভোগদখলে ছিল তার সন্তানরা। এর মধ্যে সোনাহারপাড়া গ্রামের সূর্যাল মাস্টার নামের এক ব্যক্তি কৌশলে ২৩ শতক জমি জাল দলিল করে দখল করে নেন। তিনি এসএ খারিজ করতে পারলেও, আরএস খারিজ করতে পারেননি। আর অন্যদিকে দবির-কবির গং এর রেকর্ডের বলে তাদের ওয়ারিশদের কাছ থেকে ৬ দশমিক ৬৯ শতক জমি কিনে ও খারিজ  করে বাড়ি করেন আমিরুল ইসলাম। তারপর একইদাগের আরো ৪ দশমিক ৩০ শতক জমি কিনেছেন দাবি করে আমিরুল ইসলাম এসি ল্যান্ডের কাছে খারিজের আবেদন করলেও তা নাকচ করে দিয়েছেন এসি ল্যান্ড।

প্রয়াত আবু বক্করের ভাগ্নে ও মামলার শিকার হেলাল উদ্দিন জানান, আমার মামাতো ভাইরা জমির কাগজপত্র দেখেশুনে সব সংশোধন করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। যদি সংশোধন করতে পারি তাহলে তাদের জমি আমার কাছে বিক্রি করবে বলে আশ্বাস দিয়েছে। আমি সেজন্য দলিল সহ সব কাগজপত্র সংশোধনের চেষ্টা করছি। আমিরুলের কেনা একইদাগের জমিতে আমার ১২ শতক জমি আছে। মুলত তাদের ষড়যন্ত্র বা গোপন কিছু ফাঁস হয়ে যেতে পারে এবং আমি যাতে পরবর্তীতে ওই জমি কিনতে না পারি সেজন্য আমাদের নামে মিথ্যা ও হয়রানীমুলক মামলা করেছে। তার বাড়ির সামনে কোনোরকম গাছপালা নেই। আমিরুল যে অভিযোগ দিয়ে মামলা করেছে ও ১৪৪ ধারা চেয়েছে তার কোনো ভিত্তি নেই। সম্পূর্ন মিথ্যা ও মনগড়াভাবে হয়রানীর উদ্দেশ্যে মামলা করেছে।

হেলাল উদ্দিনের অভিযোগ, আমিরুল ও তার বাবা আবুল হোসেন আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আবুল হোসেন গুনাইগাছা ২ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী। সেই ক্ষমতার বলে তাদের বাপ-বেটার কাজই হলো জমির দালালি আর মানুষকে মিথ্যা মামলা মোকর্দ্দমা দিয়ে হয়রানী করা। তাদের এসব অপকর্ম এলাকার সবাই জানে। তাই আমরা সঠিক তদন্তের মাধ্যমে আমাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

এ বিষয়ে মামলার বাদি আমিরুল ইসলাম বলেন, আমার সব কাগজপত্র সঠিক আছে। বরং হেলাল গংরাই জাল দলিল করে আমার কেনা জমি আত্মসাতের পাঁয়তারা করছে। ইতপূর্বেও তাদের বিরুদ্ধে মামলা করেছি। সেখানে তারা হাজির হয়নি। এবারও মামলা করেছি। আইনগতভাবে যেটা হয় সেটাই হবে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo