• সমগ্র বাংলা

চাটমোহরে ভোক্তা অধিকারের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চাটমোহর পৌর সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

অভিযানে পৌর সদরের মির্জা মার্কেট এলাকার জনতা রাইস মিলকে ৫০ হাজার টাকা, অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা, স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, আদর্শ বীজ ভান্ডারকে ২ হাজার টাকা, স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং মজিদ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, ভেজাল খাদ্য, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রিসহ বিভিন্ন অনিয়মের কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানকালে চাটমোহর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর, চাটমোহর থানা পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo