• সমগ্র বাংলা

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজী মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহাসিক কান্তজী মন্দির পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ সকাল ১০ টার দিকে ফুলের তোড়ায় এবং আদিবাসীদের নৃত্যের তালে তাকে বরন করেন  দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা,  রাজদেবোত্তর ট্রাস্টি ( মন্দির পরিচালনা কমিটির) রনজিৎ সিংহসহ অন্যান্যান্যরা। 

পুলিশ বাহিনীর গার্ড অব অর্নার শেষে মন্দির চত্তরে বৃক্ষ রোপন করেন তিনি। পরিদর্শনের সময় গণ মাধ্যমকর্মীদের সাথে কোন কথা বলতে সম্মত হননি তিনি। 

পারস্যের প্রকৌশলীদের সহায়তায় টেরাকোটা মন্দিরটি প্রায় পৌনে তিনশত বছর আগে ১৭৫২ সালে নির্মান কাজ সম্পন্ন করেন মহারাজা প্রাণ নাথের পৌষ্যপুত্র রাজা রামনাথ। ওই সময় থেকে মন্দিরে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহকে ঘিরে মন্দিরটি হয়ে উঠেছে সনাতন ধর্মালম্বীদের প্রার্থনার তীর্থ স্হানে। প্রথা মেনে বিগ্রহে প্রদীপের ভক্তি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

 ঐতিহাসিক কান্তজী মন্দির পরিদর্শন শেষে  একই সময়ে একই কারিগরদের হাতে নির্মিত নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন তিনি।

এদিকে আগামীকাল ২রা সেপ্টেম্বর ঢেপা নদী পথে নৌ বিহারে ২৫ কিলোমিটর পথ পাড়ি দিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহ পৌছাবে শহরের রাজবাড়ী মন্দিরে। 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo