ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে স্থানীয় কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মী, সরকারি কর্মকর্তাবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা নজরুলের সাহিত্যকর্ম, সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি। তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নিয়ে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সহ স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন আলমগীর হোসেন, ফারুক হোসেন, সান্তনা পাল সিঁথি, অর্পিতা পাল, রমা রায়, পূজা রাণী সূত্রধর, সায়ন্তী সরকার, আরবি ইসলাম ও মোঘল সাইফা সারা।
নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন সায়ন্তী সরকার, অমৃতা।
কবিতা পাঠে অংশগ্রহণ করেন বিশ্বজিৎ চক্রবর্তী, অর্পিতা পাল, শ্রুতি দেবনাথ, খুশি. নাজিফা আমিন, থারইয়ান মাশিন, ইউসা মুস্তারি সারা ও মোহন সীন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন জাসাস গোপালপুরের উপজেলা সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহানুর আহম্মেদ সোহাগ। সহ-সঞ্চালক হিসেবে ছিলেন মো: নুরুন নবী কাঞ্চন, মো: রোকনুজ্জামান ও জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে গোপালপুরে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব আয়োজনের মাধ্যমে জাতীয় কবির জীবন, দর্শন ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে আরও ব্যাপকভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন. পৌর বিএনপির সম্পাদক মো: চান মিয়া, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: জোবায়েরুল হক আমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস লেলিন প্রমুখ।
পাবনা প্রতিনিধিঃ সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পাবনায় শিক্ষা...
ময়মনসিংহ প্রতিনিধিঃ জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্য...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শীলমন্দী...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি ...
পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা জাসাস আহ্বায়ক খালেদ হোসেন পরাগের...

মন্তব্য (০)