• সমগ্র বাংলা

জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার্মার ইনোভেশন’ প্রকল্পের শিখন শেয়ারিং

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪৮ দিনের ‘স্টুডেন্ট ফার্মার ইনোভেশন’ প্রকল্পের শিখন শেয়ারিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩০ আগস্ট) সদর উপজেলার ঝাওলা গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ৪৮ দিনব্যাপী পরিচালিত ‘ছাত্র কৃষক উদ্ভাবনী প্রকল্প’-এর অর্জিত অভিজ্ঞতা ও সাফল্য তুলে ধরতে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা(Learning Sharing) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজনীন আখতার। 

তিনি শিক্ষার্থীদের জলবায়ু-সহনশীল কৃষি উদ্ভাবন ও সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করে বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের ব্যবহারিক কৃষি শিক্ষা তরুণ প্রজন্মকে দক্ষ করার পাশাপাশি টেকসই কৃষিব্যবস্থা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের অগ্রগতি ও অর্জিত সাফল্য তুলে ধরে বিস্তারিত বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা জনাব প্রকাশ চন্দ্র রায়।
কর্মশালায় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রকল্পের মাধ্যমে অর্জিত ব্যবহারিক অভিজ্ঞতা ও বিভিন্ন কৃষি উদ্ভাবন উপস্থাপন করেন। 

শিক্ষার্থীদের এই ইতিবাচক উদ্যোগের প্রশংসা করে ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশেষ অতিথিবৃন্দ: জনাব সানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনাব এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা, অরবিন্দ সিলভেস্টার গমেজ, সিনিয়র ম্যানেজার, জামালপুর এরিয়া ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বক্তারা উল্লেখ করেন, শ্রেণীকক্ষের শিক্ষার পাশাপাশি কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনের সাথে শিক্ষার্থীদের এই সম্পৃক্ততা তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অতিথিরা তাদের বক্তব্যে আরও বলেন, প্রথাগত শিক্ষার পাশাপাশি কৃষি ও স্থানীয় উদ্ভাবনে শিক্ষার্থীদের এই সম্পৃক্ততা ভবিষ্যতের টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং তাদের ভবিষ্যৎ উদ্ভাবনী কাজের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস প্রদান করা হয়। 

আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় পর্ব শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের তৈরি জলবায়ু-স্মার্ট বাগান ও বিভিন্ন উদ্ভাবনী কৃষি প্রজেক্ট পরিদর্শন করেন। অতিথিরা বাগান পরিদর্শনকালে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখা কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তারা এ ধরনের প্র্যাকটিক্যাল শিক্ষা কার্যক্রম চালু রাখার ওপর জোর দেন এবং তরুণদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo