ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদ (৪৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প।
২৯ আগস্ট শনিবার সন্ধ্যায় র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া জমজম স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাকের আহম্মদ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া বড় ডেইল এলাকার নুরুল ইসলাম ও খালেদা বেগম দম্পতির ছেলে।
সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাকের আহম্মদ দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সফলভাবে আইনের আওতায় আনা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)