• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও-১ এ দেলোয়ারেই আস্থা জামায়াতের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও পণতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আবারও জামায়াতের প্রার্থী হলেন দেলোয়ার হোসেন।

রবিবার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দেলোয়ার হোসেনকে দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

 জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম তাঁর প্রার্থিতা ঘোষণা করেন।

দেলোয়ার হোসেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। জামায়াত দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করছে। তাই দলটি সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি, মজলুম ছাত্রনেতা ও ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান দেলাওয়ার হোসেনকে জামায়াতের পক্ষ থেকে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো।

জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তাঁদের প্রার্থী জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুরের সাবেক জেলা আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, নীলফামারীর সাবেক জেলা আমির আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসেন ও ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর।

এ সময় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলোয়ার হোসেন।

শিগগিরই এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo