• সমগ্র বাংলা

গাইবান্ধার সাঘাটায় চাচার অস্ত্রের আঘাতে ভাতিজা আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমাবাড়ী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রে আঘাতে ভাতিজা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 

গতকাল শনিবার (২৯ আগষ্ট)  দুপুরে দিকে মো লাবলু সরকার জুমা বাড়ী বাজার হতে পায়ে হেটে বাড়ী উদ্দেশ্য যাওয়ার পথে সরকার মার্কেটে সামনে গেলে উদ্দেশ্য প্রণতিভাবে গোলাম রব্বানী সুজা, একরামুল হক ও রেজাউল করিম সহ তার ভাড়াটিয়া লোকজন দিয়ে অর্তকিতভাবে লাবলু সরকারের উপর আক্রমণ করে। এই খবর শুনে তার ছেলে মো তাজরুল ইসলাম সেখানে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পিঠে আঘাত করে।এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনসাধারণ তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করান। সম্পর্কে অভিযুক্তরা তাজরুল ইসলামের চাচা। এ ঘটনায় অভিযুক্তদের ও আহত হওয়ার খবর পাওয়া গেছে।পরে দুই পক্ষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন।

এবিষয়ে আহত মো তাজরুল ইসলাম বলেন, অভিযুক্তরা আমার সম্পর্কে চাচা হয়।তাদের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। কিন্তু তারা আমাদের কে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য এমন আক্রমণ করেছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত গোলাম রব্বানী সুজা সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

এবিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মো মাহাবুব আলম বলেন, আমরা গতকাল এই ঘটনার বিষয়ে দুই পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo