• সমগ্র বাংলা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানো ও দালাল দমনের নির্দেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং জরুরি অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ন সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী  শামা ওবায়েদ ইসলাম।

সভায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, হাসপাতালের উপ-পরিচালক মানস কুমার কুন্ডু, সহকারী পরিচালক মো. ওমর ফয়সাল এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসিফ উল আলম উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. নজরুল ইসলাম এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা হাসপাতালের সার্বিক সেবার মান উন্নত করা এবং রোগীদের সব ধরনের হয়রানি থেকে মুক্ত রাখার ওপর জোর দেন। একই সঙ্গে হাসপাতালের অভ্যন্তরীণ ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন এবং রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া চিকিৎসার নানা পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দক্ষ জনবল নিয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করার ওপর তাগিদ দেন প্রতিনিধিরা।

হাসপাতাল এলাকা দালালমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জরুরি অবকাঠামোগত সংকট সমাধানের বিষয়ে সভায় বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত চিকিৎসাসেবা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo