ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ি সংঘাতের পর সংশোধিত তফসিল অনুযায়ী আজ সকাল ১০টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে দুইদিন ব্যাপি মনোনয়নপত্র বিতরন শুরু হয়েছে। চলবে আগামীকাল ২৯ আগষ্ট পর্যন্ত। তবে তফসিল অনুযায়ী ভোট গ্রহন দিন অপরিবর্তিত রাখা হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর।
আগের ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৭ এবং ২৮ আগষ্ট দুইদিন ছিল মনোনয়নপত্র বিতরনের দিনক্ষণ৷ সাধারন সম্পাদক পদ প্রত্যাশি শ্রমিক লীগের পৌর কমিটির সাধারন সম্পাদক শেখ বাদশাকে মনোনয়নপত্র ক্রয়ের আগের রাতে ২৬ আগষ্ট পুলিশ গ্রেপ্তার করায় গ্রেপ্তার করায় তার সমর্থক শ্রমিক অনুসারিরা পরদিন ২৭ আগষ্ট সকাল ৭টা থেকে কোতয়ালী থানা এবং বিভিন্ন রুটে সড়ক অবরোধ করায় জন দুর্ভোগে পড়েন নাগরিকেরা। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে শেখ বাদশার পক্ষে বিপক্ষের শ্রমিকরা। ভাংচুরসহ বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িয়ে পড়েছিল তারা।
উদ্ভুত পরিস্থিতিতে নির্বাচন কার্যক্রম স্হগিত ঘোষনা করেছিল নির্বাচন পরিচালনা কমিটি।তাকে কারাগারে প্রেরনের পর অবরোধ ভন্ডুল হওয়ায় এবং পরিস্থিতি স্বাভাবিকতায় ফেরায় সংশোধিত তফসিল অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র বিতরন শুরু হয়েছে। তবে আনন্দ উৎসবের আমেজ চোখে পড়েনি।
এদিকে বির্তকিত নেতা শেখ বাদশার পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছে তার একজন সহদোর।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী এবং কাহারোল উপজেলা এ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় গাড়িতে করে পাচারের সময় ৩৪ কেজি ৮০০ ...
ফরিদপুর প্রতিনিধি : বিশ্ব শান্তি, সর্বজীবের কল্যাণ ও ধর্মীয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ক্যাশলেস সো...
বগুড়া প্রতিনিধিঃ চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ারকে কেন্দ্র করে ব...

মন্তব্য (০)