• সমগ্র বাংলা

কক্সবাজারে মদের বারে মারামারি ঘটনায় মারা গেলো দু"জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে মদের বারে মারামারির ঘটনায় এখন পর্যন্ত দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার রাতে শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলে ওই ঘটনা ঘটে বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আবাসিক হোটেলের বারে মদ্যপ অবস্থায় কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের পর ঘটনাস্থলে যায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও ভাঙা কাঁচের বোতলের আঘাতে গুরুতর আহত হন রাশেদ নামে এক যুবক। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনার পর স্থানীয় লোকজন সালমান নামে এক যুবককে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, রাশেদ ও সালমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রাতে ওই বারে গিয়েছিলেন এবং তারা মদ্যপ অবস্থায় ছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে সংঘর্ষে রাশেদ গুরুতর আহত হয়ে মারা যান। নিহত রাশেদ কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা। আর সালমানও কক্সবাজারের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা এবং বিএনপির কর্মী হিসেবে পরিচিত বলে স্থানীয়রা জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এবং সালমানের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo