• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এর প্রেক্ষিতে ইরান দ্রুতই তাদের শর্তের তালিকা জমা দেবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই। 

সম্প্রতি কাতার, ওমান ও পাকিস্তান—এই তিন দেশের প্রতিনিধিরা তেহরান সফর করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার পথ তৈরির চেষ্টা করছেন।

আলোচনায় সাময়িকভাবে জাহাজ চলাচলের একটি পথ চালু এবং মাইন সরানোর যৌথ উদ্যোগ নিয়ে কথা হয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের দাবি মেনে পদক্ষেপ নেয়, তবেই প্রণালিটি খুলে দেওয়া হবে। এসব দাবির মধ্যে প্রধান হলো—ইরানি বন্দরের ওপর থেকে মার্কিন অবরোধ তোলা, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ দেওয়া এবং সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করা।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নৌপথটি ইতোমধ্যেই উন্মুক্ত রয়েছে এবং সেখান দিয়ে নিয়মিত তেলবাহী জাহাজ চলাচল করছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো তাড়াহুড়ো নেই এবং তাদের ওপর আরোপ করা অবরোধ আপাতত বহালই থাকছে।

মন্তব্য (০)





image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

১

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

২

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৩

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৪

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

  • company_logo