• সমগ্র বাংলা

টাঙ্গাইলে বেসরকারি খাতের ভেটেরিনারিয়ানদের সঙ্গে জেলা প্রাণিসম্পদ দপ্তরের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সেবার মানোন্নয়ন , সরকারি ও বেসরকারি ভেটেরিনারিয়ানদের মাঝে সমন্বয় জোরদারকরন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বেসরকারি খাতের ভেটেরিনারিয়ানদের সঙ্গে জেলা প্রাণিসম্পদ দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় টাঙ্গাইল জেলায় কর্মরত বেসরকারি খাতের বিভিন্ন পর্যায়ের ভেটেরিনারিয়ানরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উসমান গনি। এ সময় উপস্থিত ছিলেন ডা: শহিদুল ইসলাম , জেলা ট্রেনিং অফিসার, ডাঃ আসাদুজ্জামান, ডিডি, এআই ; ডাঃ রৌশনি আক্তার, ভি.ও., টাঙ্গাইল সদর এবং ডাঃ উম্মে সেলিমা সোমা, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

মতবিনিময় সভায় টাঙ্গাইলের প্রাণিসম্পদ খাতের বর্তমান পরিস্থিতি, ভেটেরিনারি সেবার মানোন্নয়ন, রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নিয়ন্ত্রণে ভেটেরিনারিয়ানদের দায়িত্ব ও ভূমিকা।

সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উসমান গনি অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের যথাযথ ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ের ভেটেরিনারিয়ানদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রাণীস্বাস্থ্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

সভায় বেসরকারি খাতের ভেটেরিনারিয়ানদের পক্ষ থেকে বক্তব্য দেন ডাঃ ইমরান হাসান লিংকন, সদস্য সচিব, জেলা ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল। তিনি বেসরকারি পর্যায়ে কর্মরত ভেটেরিনারিয়ানদের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে ভেটেরিনারি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ডাঃ অলিউল্লাহ মল্লিক, যুগ্ম আহ্বায়ক, টাঙ্গাইল জেলা ভেটেরিনারি অ্যাসোসিয়েশন এবং সভাপতি, ভেট ডক্টরস অ্যাসোসিয়েশন, সখীপুর উপজেলা, অ্যান্টিবায়োটিকের যথাযথ ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অ্যান্টিবায়োটিক বিক্রয় যথাযথভাবে মনিটরিংয়ের দাবি জানান। এ ধরনের কার্যকর নজরদারি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডা: ফরিদ, ডা: রাজু, ডাঃ আব্দুর রশিদ, ডাঃ হাসান হাসিবুর রহমান, ড: হারুন , ডাঃ অদ্বৈত বর্মণ, ডাঃ আশিকুর রহমানসহ টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বেসরকারি ভেটেরিনারিয়ানরা।

সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উন্নত চিকিৎসা ও পরামর্শসেবা প্রদান এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে বিলের পাড়ে বইল উৎসবের হাওয়া: ঐতিহ্যবাহী নৌকা ব...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আবহমান গ্রামবাংলার চির...

image

কক্সবাজারে মদের বারে মারামারি ঘটনায় মারা গেলো দু"জন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে মদে...

image

বগুড়ায় ৯ বছরের শিশুকে কুপিয়ে হত্যা, মানসিক ভারসাম্যহীন যু...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে খেলাধুলার সময় আমেনা খাত...

image

ময়মনসিংহে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্...

ময়মনসিংহ প্রতিনিধি: উৎসবমুখর ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহে অনুষ্...

image

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর...

  • company_logo