• সমগ্র বাংলা

‎নারায়ণগঞ্জে ৭বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিরুল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ও শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।‎

‎পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎অভিযোগে বলা হয়, শিশুটির বাবা-মা কর্মস্থলে যাওয়ার সময় তাকে তার খালার কাছে রেখে যান।

এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ির নিচের মাঠ থেকে কৌশলে ডেকে নিয়ে তার ভাড়া বাসায় ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি ব্যথায় চিৎকার করলে অভিযুক্ত তাকে শান্ত করে তার নানির কাছে রেখে যায়।

‎পরদিন প্রস্রাবের সময় ব্যথায় শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকের পরামর্শে পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে মামলা করা হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. অলিউল্লাহ জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo