• সমগ্র বাংলা

সাটুরিয়ায় ভেজাল সার বিক্রি করায় ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির অভিযোগে সানোয়ার হোসেন নামে এক সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে বিএডিসির সার ডিলার মো: ছানোয়ার হোসেনের দোকা‌নে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

জানা যায়, জান্না বাজারে বিএডিসির সার ডিলার মো: ছানোয়ার হোসেনের দোকা‌নে সার এর সাথে মাটি মিশি‌য়ে সার তৈরি করে তা বিক্রি করার সময়ে কৃষকগণ তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে বিষয়‌টি সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার‌কে জানা‌লে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে প্রতারণা করে ভেজাল সার তৈরি করার সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে দোকানে থাকা সার পরীক্ষা করে ভেজাল ও মানহীনতার বিষয়টি নিশ্চিত হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১৭ ধারা অনুযায়ী ব্যবসায়ী সানোয়ার হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকান থেকে পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।

অভিযানে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাটুরিয়া থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo