ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভাঙ্গা ইন্টারসেকশন গোলচত্বরের ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী কুশাডাঙ্গা গ্রামের শাহাদাত সরদারের ছেলে কাউসার আহমেদ রাতুল সরদার (১৭) এবং একই ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু আহমেদ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা গোলচত্বর ফ্লাইওভারের নিচে দিয়ে যাওয়ার সময় ‘গোল্ডেন লাইন পরিবহনে’র একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকায় নিয়ে যাওয়ার পথেই তাদের দুজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাচান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসায় তাদের অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ‘গোল্ডেন লাইন পরিবহন’ বাসটি জব্দ করেছে পুলিশ।
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সাহিত্য ও সং...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেল...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায়...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে...

মন্তব্য (০)