• সমগ্র বাংলা

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে ভিডিও কাটুন দেখিয়ে ৬বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার মধ্যরাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দুই কিশোর হলো, উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)। এর আগে বুধবার বিকেলে ধর্ষণের শিকার হন ওই শিশু। শিশুটি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেে• পরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু বুধবার বিকেলে কিশোর মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় ওই বাড়িতে কিশোর ইসতিয়াক ও মারুফ অবস্থান করছিল। এমতাবস্থায় ইসতিয়াক শিশুটিকে মোবাইল ফোনে কাটুন ভিডিও দেখায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোর ইসতিয়াক শিশুটিকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে লাগিলে ইসতিয়াক শিশুটির মুখ চেপে ধরে রাখে এবং কিশোর মারুফ পালাক্রমে ওই শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটির মা জানান, সুষ্ঠু বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছেন। তাই সরকারের কাছে তিনি ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন।

থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে কিশোর ইসতিয়াক ও মারুফকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo