• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আকস্মিক বন্যায় নেপালে মৃত্যু ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। এতে দেশটির বেশ কয়েকটি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও পানিতে ভেসে গেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় ভোতে কোশি নদীর পানি প্রবল স্রোতে বিভিন্ন এলাকা ভাসিয়ে নিয়ে যায়। নেপালি সংবাদমাধ্যমে বলা হয়েছে, সীমান্তের তিব্বত অংশ থেকে আসা পানির ঢলে এ বন্যার সৃষ্টি হয়। এতে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ১০৫ জন ভারতীয়সহ আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।  

নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) অবিনারায়ণ কাফলেকে উদ্ধৃত করে ‘নেপাল নিউজ’ জানিয়েছে, এখন পর্যন্ত নুয়াকোট ও ধাদিং জেলা থেকে অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বহু মানুষ নিখোঁজ 

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া রসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য এখনো নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। সশস্ত্র পুলিশ বাহিনীও জানিয়েছে, তাদের সাত সদস্য নিখোঁজ রয়েছেন।

দুর্যোগকবলিত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্য মোতায়েন করেছে নেপাল সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।’

মন্তব্য (০)





image

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

নিউজ ডেস্ক : যুক্তরাস্ট্রে ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক...

image

বিচারপতি ধর্ম নিয়ে সিদ্ধান্ত দেওয়ার কে: হিজাব বিতর্কে ওয়ে...

নিউজ ডেস্ক : ধর্মীয় স্বাধীনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাকবি...

image

‎মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন আরও ভয়াবহ হয়ে উঠছে: জ...

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ব্য...

image

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙব...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য...

image

আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘো...

নিউজ ডেস্ক : ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামি বি...

  • company_logo