• সমগ্র বাংলা

দিনাজপুরে ক্ষোভ শোকে ফুলবাড়ী ট্রাজেডির ২০তম বার্ষিকী, কয়লা তোলার চেষ্টা প্রতিহতের ডাক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: ক্ষোভ এবং  প্রতিবাদী কর্মসূচির মধ্য দিয়ে আজ ২৬ আগষ্ট দিনাজপুরের পালিত হচ্ছে ফুলবাড়ী ট্রাজেডির ২০তম বার্ষিকী।  ফুলবাড়ী খনিতে কয়লা তোলার যেকোন চেষ্টা আবারো জীবন দিয়ে হলেও প্রতিহতের ঘোষনা দিয়ে নানান কর্মসূচিতে পৃথক ভাবে দিবসটি স্মররনসহ পালন করছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মোহাম্মদ,  আমরা ফুলবাড়ীবাসীর ব্যানারে সাবেক মেয়র মুতর্জা সরকার মানিক, সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, স্হানীয় বেশ কিছু সংগঠনসহ সাধারন মানুষ।

সকাল ৯টায় কালো পতাকা উত্তোলন কালোব্যাচ ধারনের পর শুরু হয় শোক র‍্যালীসহ শহীদ তরিকুল, সালেকিন এবং আল আমিনের সৌধ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পন। এতে অংশ নেন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিকসহ নানান সংগঠনের প্রতিনিধিরা।

শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন শেষে নিমতলা মোড়ে আয়োজিত সভায় বক্তব্য দেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মোহাম্মদ এবং টিপু বিশ্বাসসহ অন্যান্যরা।

 অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ফুলবাড়ীর কয়লাখনি নিয়ে জনগণের আন্দোলনের সময় তৎকালীন বিএনপি সরকারআন্দোলনকারীদের সঙ্গে যে ৬ দফা চুক্তি করেছিল, তা বাস্তবায়নে বিভিন্ন সময় বিদেশি কোম্পানি ও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বাধা সৃষ্টি করেছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগের বিষয়।

তিনি বলেন, ফুলবাড়ীর চুক্তি বাস্তবায়ন থেকে বিএনপি সরে গিয়ে আবারও ঘরবাড়ী ও কৃষিজমি ধ্বংস করে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিলে বিএনপিকে তার চড়া মূল্য দিতে হবে।

তিনি বলেন, ২০০৬ সালের গণআন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সঙ্গে আন্দোলনকারীদের ৬ দফার সমঝোতা  চুক্তি হয়েছিল। জনগণের সঙ্গে সরকারের সেই চুক্তির ঐতিহাসিক মূল্য অপরিসীম। কিন্তু চুক্তি বাস্তবায়নের পথে বিভিন্ন সময়ে বিদেশি কোম্পানি ও তাদের সহযোগীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

অধ্যাপক আনু মোহাম্মদ আরও বলেন, কোম্পানি ও তাদের সহযোগীরা কেবল মুনাফার স্বার্থে ফুলবাড়ীর মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও পরিবেশ ধ্বংস করে কয়লা উত্তোলন করতে চায়। কোনো সরকার যদি জনগণের স্বার্থ উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নেয়, তাহলে জনগণই তার জবাব দেবে।

তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি ফুলবাড়ীতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে জনগণের কাছে তাদের প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা রয়েছে। বিকালের আয়োজনে ছিল নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo