• সমগ্র বাংলা

বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশিতে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার বাদ ফজর জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা হযরত মাওলানা খাজা ফরিদপুরী (র.)-এর মাজার জিয়ারত ও ফাতেহা শরীফ পাঠের মাধ্যমে বিশ্ব জাকের মঞ্জিলে এ কেন্দ্রীয় অনুষ্ঠানের সূচনা হয়।

সকালে বিশ্ব জাকের মঞ্জিলে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দরুদ শরীফ পাঠের পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্মেলনে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "দেশকে ঘিরে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে গভীর ষড়যন্ত্র চলছে। মধ্যপ্রাচ্যের মতো এই অঞ্চলকেও খণ্ড-বিখণ্ড করার পায়তারা চালানো হচ্ছে।" এই ষড়যন্ত্র রুখে দিতে দেশের আপামর জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী দোয়া-আজকার, জিকির এবং অন্যান্য দলীয় কর্মসূচির মধ্য দিয়ে জাকের পার্টির এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo